| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেড উন্নতির দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি

নাটোরের লালপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতির দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এতে রোগীরা ভোগান্তির শিকার হন।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আব্দুর রকিব

রাঙ্গামাটি পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (৩০ নভেম্বর) সকালে তিনি রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

বিস্তারিত...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে সাতকানিয়ায় সড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিস্তারিত...

শেরপুরে পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন মো. কামরুল ইসলাম

শেরপুর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। শেরপুরে দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

যশোরে নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

যশোরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সৈয়দ রফিকুল ইসলাম। শনিবা (২৯ নভেম্বর) সকালে তিনি বিদায়ী পুলিশ সুপার রওনক জাহানের কাছ থেকে দায়িত্ব নেন। এ সময় দুজনই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সাম্প্রতিক প্রজ্ঞাপনে রওনক জাহানকে বদলি করে শরীয়তপুরে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম পুলিশ সুপার হলেন মো. নাজির আহমেদ খান

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ নাজির আহমেদ খান। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিস্তারিত...

যশোরে বাসের ধাক্কায় দুজনের মৃত্যু

যশোর–চৌগাছা সড়কের জগহাটি এলাকায় শনিবার রাত ছিল অন্য সব রাতের মতোই শান্ত। কিন্তু রাত সাড়ে আটটার দিকে সেই শান্ত রাস্তায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তেই দ্রুতগামী একটি বাসের ধাক্কায় থেমে যায় দু’টি তরতাজা জীবন।

বিস্তারিত...

স্বামীর সঙ্গে অভিমানে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

খুলনায় মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খালিশপুর মুজগুন্নী হাইওয়ে পুলিশের নারী ব্যারাকের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ত্রিশালে সাংবাদিক নির্যাতন: মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শনিবার সকালে হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য ছাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

মোটরসাইকেল টোল নিয়ে সংঘর্ষ, তিন কর্মী আহত

মাদারীপুরে মোটরসাইকেলের টোল চাওয়াকে কেন্দ্র করে সপ্তম চীন মৈত্রী সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে টোল আদায়কারী প্রতিষ্ঠানের তিন কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পখিরা এলাকায়।

বিস্তারিত...

সম্প্রীতি রক্ষায় জামায়াত কাজ করেছে

শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়ায় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সমাবেশ ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ।

বিস্তারিত...

পাহাড়ে সন্ত্রাসীদের ঠাঁই নেই—রিজিয়ন কমান্ডারের হুশিয়ারি

পার্বত্য চট্টগ্রামে শান্তি–শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি বলেন, পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের ব্যানারে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া অনুষ্ঠান

বিএনপি দলীয় বাগেরহাটের সাবেক জনপ্রিয় এমপি এমএইচ সেলিম বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। শনিবার(২৯ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ এইচ সেলিম।

বিস্তারিত...

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিহাতীতে গণদোয়া

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোয়ালিয়াবাড়ী ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়ছোঁয়া গণদোয়া। চারপাশজুড়ে ছিল নিঃশব্দ প্রত্যাশার তরঙ্গ প্রার্থনার হাত উঠতেই বাতাস যেন একটু থমকে দাঁড়িয়েছিল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪