বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করারও অভিযোগ করা হয়েছে।
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় এখনো অন্তত দুই জেলে নিখোঁজ রয়েছেন।
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।
মেহেরপুরে খুলনার সাবেক পুলিশ সুপার (এসপি) তাজুল ইসলামের নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।
নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রতন পোদ্দার (৫৫) নামে এক ব্যক্তির। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রতন পোদ্দার শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর)
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদর উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সা
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে সদস্যদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ শেষে ঋণ ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) তারাকান্দা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী, শ্বশুর
পাবনার চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত দু’দিনের বৃষ্টিকে তলিয়ে গেছে স্কুল মাঠ। কাদা-পানিতে একাকার মাঠটি। কাদা আর পানি মারিয়ে স্কুলের শিশু শিক্ষার্থী আর শিক্ষকদের স্কুল ভবনে যেতে হচ্ছে।
সরাসরি রোগী সেজে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালায় দুদক। রোগীদের সেবা প্রদানে হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং মৃত্যু সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেলেন দুর্নীতি দমন কমিশ