| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে অধ্যাপক আবদুল হকের শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২৩:৫৪:৫১:অপরাহ্ন  |  ৪৪৯৮২১ বার পঠিত
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে অধ্যাপক আবদুল হকের শুভেচ্ছা

শরীয়তপুর প্রতিনিধি: কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক এবং শরীয়তপুর জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক অধ্যাপক আবদুল হক। 

এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক আবদুল হক বলেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি'র এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শিক্ষক-কর্মচারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। তার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আশাপ্রকাশ করে আরও বলেন, তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের দীর্ঘদিনের সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, সমতা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারকে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সেলিম ভূঁইয়া স্যারকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

অধ্যাপক আবদুল হক বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি সেলিম ভূঁইয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪