চট্টগ্রামের মিরসরাই উপজেলার দমদমা গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের প্রয়াত শিক্ষক প্রভাকর বড়ুয়ার সহধর্মিণী প্রয়াত উপাসিকা শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘদান ও অষ্টপরিষ্কার দান উপলক্ষে সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল এবং ঢাকায় আন্দোলনকারীদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যদের সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটে পড়েন হাজারো যাত্রী।
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসক-নার্সের অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতা-কর্মী এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
‘১৫১ নয়, আগামী সংসদে আমরা ২১২টি আসন চাই’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘সীরাত (রাসূল সা.) সিম্পোজিয়ামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৬০ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে ঝটিকা মিছিল করেন তারা।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজ করা হয়েছে।
ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে প্রতিরোধ মূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে সারাদেশে এক যুগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে
নারীদের শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না; প্রশিক্ষণের পর অর্জিত দক্ষতা কোথায় এবং কীভাবে কাজে লাগিয়ে তাঁরা আয় করতে পারবেন, সেই পথও দেখাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গাজীপুরের জয়দেবপুরে ডোবার পানিতে সুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভাসমান দ্বিখণ্ডিত ও অর্ধগলিত নারীর লাশ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ে নিয়ে বিরোধ ও জমে থাকা ক্ষোভের জেরে প্রেমিক মিশন ইসলামের হাতে খুন হন ডলি আক্তার (৩০)। হত্যার পর পরিচয় গোপন ও লাশ গুম করতে বটি দা ও ব্লেড দিয়ে কোমর থেকে লাশ দ্বিখণ্ডিত করে একাংশ সুটকেসে এবং অপরাংশ বস্তায় ভরে খালের পানিতে ফেলে দেওয়া হয়।
কুষ্টিয়া সীমান্তে আলাদা অভিযানে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে দৃশ্যমান কার্যক্রম করছে ছাত্রদল। সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কোদাল, ঝাড়ু ও বেলচা হাতে নিয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নাম ও রোল গোপন রেখে ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন এ পদ্ধতিতে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর নাম, রোল নম্বরসহ ব্যক্তিগত পরিচয় জানতে পারবেন না। ফলে পরিচয়ভিত্তিক কোনো প্রভাব ছাড়াই খাতা মূল্যায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।