শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্টোরটির উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
গণভোটের রায় অস্বীকার করে বিএনপি স্বৈরাচারী কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।
টাঙ্গাইলের যমুনার শাখা ভূঞাপুরে লৌহজং নদীর উপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ ছোট্ট একটি খেয়া নৌকায় পারাপার হচ্ছে হাজারো মানুষ। সংযোগ সেতু না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগে লৌহজং নদীর উত্তর পাশে রামপুর, গোপিনাথপুর, রায়ের বাসালিয়া, খন্দকার পাড়া, ভূইয়া পাড়া সহ ৭টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে এক কিশোরী (১৬) নৃত্যশিল্পীকে চলন্ত নৌকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিপুণ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেমিকৌশল বিভাগের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক।
শরীয়তপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
নাশকতা মামলায় জামিনে এসে বিএনপির অফিসে আওয়ামীলীগের সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বিএনপির প্রায় ৫-৬ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে৷
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে স
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার লক্ষ্যে তারাকান্দার ভূমি অফিসগুলোতে প্রতি সোমবার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম নাজমুস ছালেহীন।
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে সাঁতারে সাফল্য পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। সাঁতারের ১৮টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। তিনি সিজি
চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে
মাগুরায় শালিখা উপজেলার বলাই নাঘোসা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার, মাছের ঘেরে গ্যাস ট্যালেট দিয়ে মাছ মেরে ফেলা ও বসত বাড়ি থেকে পানির মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে সুলতান মোল্যা (৩০) নামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালীর শহরতলীর গড়াই সেতু এলাকা