কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় জিসান (২৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কাজীপাড়া এলাকায় গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার শওরাতলা গ্রামের বদরুল ইসলামের ছেলে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে নাটোর জেলা ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আ জ ম নাছির উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাহতাব উদ্দিন চৌধুরীর অবস্থান জানতে তাঁদের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও সল্লাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে গোপালগঞ্জ শহর। এর মধ্যে সকাল থেকে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ, দোকানপাট ও মার্কেট বন্ধ থাকায় এবং বিভিন্ন সড়কে অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি জনজীবনে। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে রাজধানীর যান চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছে তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেন দলটির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না।
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. ইশাবুল ইসলাম মিল্টন (৫০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাগ্যক্রমে বেঁচে গেছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুইটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি দুইটির বিভিন্ন অংশ পুড়ে গেছে।