| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা

বিস্তারিত...

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

বগুড়া সদর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

আইসিজের রায়ের অপেক্ষায় রোহিঙ্গারা, গণহত্যার বিচার ও নিজ দেশে ফেরার স্বপ্ন

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার চূড়ান্ত রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। জাপানের এই বিচারপতির নেতৃত্বে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বিস্তারিত...

তিন সেতুর অনুমোদনে প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে চরাঞ্চলের দৃশ্যপট

দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষ।

বিস্তারিত...

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ফ্লাইওভারের নিচে পরপর কয়েকটি পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

লকডাউন কর্মসূচি প্রতিহত করতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর জেলা মহিলা দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিস্তারিত...

অগ্নিসন্ত্রাসীদের আর ছাড় নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস, নাশকতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। অগ্নিসন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সন্ত্রাস ও হত্যার রাজনীতির উপযুক্ত জবাব দিতে হবে।’ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কুমিল্লায় মাদক স্পট থেকে মাসোহারা আদায়ের অভিযোগ এএসআই সরোজ বড়ুয়ার বিরুদ্ধে

আইনশৃঙ্খলা রক্ষা যাদের দায়িত্ব, তারাই কি জড়িয়ে পড়েছেন মাদক বাণিজ্যে? কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে চিহ্নিত মাদক স্পট থেকে নিয়মিত, সাপ্তাহিক ও মাসিক মাসোহারা আদায়ের গুরুতর অভিযোগ।

বিস্তারিত...

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিস্তারিত...

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।

বিস্তারিত...

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৩, ট্রাফিক জরিমানা ১ লাখ ৩১ হাজার টাকা

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৪৪টি মামলা দায়ের করে ১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিস্তারিত...

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। আজ থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বিস্তারিত...

আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাক-নছিমনের সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় জিসান (২৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কাজীপাড়া এলাকায় গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার শওরাতলা গ্রামের বদরুল ইসলামের ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪