| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৪:৪৭:৩৩:অপরাহ্ন  |  ২১২০৩৬ বার পঠিত
আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও রোটারিয়ান হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকার নিজস্ব বাসভবন ‘জালাল প্লাজা’র চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হাজী মো. ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ইপিজেড থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বন্দরটিলায় তাঁর নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এদিকে গ্রেপ্তার করার কথা জানিয়ে রোটারিয়ান ইলিয়াসের স্ত্রী নুর জাহান সংবাদিকদের জানান, আমার স্বামীকে পুলিশ নাশকতার অভিযোগে আটক করে থানায় নিয়ে গেছে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় অবস্থান করে আসছিলো। কোন ধরণের নাশকতা বা রাজনৈতিক সম্পৃক্ততার প্রশ্নই আসেনা। কারণ যে মানুষটি হাঁটাচলা করতে সমস্যা, সে কিভাবে নাশকতার সাথে জড়িত থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মো. ইলিয়াস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ছিলেন। প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

অপরদিকে একইদিন একই ওয়ার্ডের ৩৯ নম্বর ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বাবুর্চিকেও পৃথক অভিযানে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া ছাত্রলীগ নেতা মো. নিজাম উদ্দিনকেও আটক করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪