বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও সল্লাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ নভেম্বর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ডে নারায়ণপুর ইউনিয়ন ও সল্লাবাদ ইউনিয়ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। কোনো ধরনের নাশকতা, অরাজকতা ও সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।
তারা আরও বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল সচল রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান,
বেলাবো উপজেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সাজেন্ট হারুন-অর-রশিদ,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মো. বাবুল মিয়া,বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. রবিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ মোল্লা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহ-আলম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন ফরাজী'সহ নারায়ণপুর ও সল্লাবাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম