| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

তিস্তার পানি বেড়ে ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে

আগামী ১২ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিস্তারিত...

চারদিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা চারদিন পর প্রত্যাহার করা হয়েছে। তবে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিস্তারিত...

পায়রা বন্দর ঘিরে বহুমুখী পরিকল্পনা করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা

পায়রা বন্দর ঘিরে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে অন্তর্বতী সরকার। এমনটি জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার বন্দরটিকে ‘গ্রিন পোর্ট’ হিসেবে গড়ে তুলতে চায়।

বিস্তারিত...

ঘরে বসেই জিডি! চুয়াডাঙ্গার ৫ থানায় চালু অনলাইন ব্যবস্থা

এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য থানাতে যেতে হবে না, ঘরে বসেই যে কোন স্থান বা যে কোন সময়ে অ্যাপসের মাধ্যমে সকল প্রকার জিডি করতে পারবেন চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানার নাগরিকরা।

বিস্তারিত...

অর্থ আত্মসাৎকারী সরকারি কর্মকর্তা কাঁদতে কাঁদতে বললেন: ‘ভুল হয়ে গেছে’

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শিল্পী খাতুন এবং গাড়ির চালক মজিবর রহমান মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর নকল করে চেক জালিয়াতির মাধ্যমে উপজেলা পরিষদের কর্মচারীদের বেতন-ভাতা খাতের ৭ লাখ ৩৫ হাজার ৩০ টাকা আত্মসাৎ করেছেন।

বিস্তারিত...

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি প্রতিবাদে বাঁশখালীতে মশাল মিছিল

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত লেয়াকত আলী চেয়ারম্যানের তাৎক্ষণিক নির্দেশে শনিবার রাতে বাঁশখালী, নগরীর লালদিঘির পাড় এবং বাহাদ্দারহাটে একাই সঙ্গে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

হাতপাখাকে একবার পরীক্ষা করুন, ফেল করলে কখনো পরীক্ষার হলে যাব না

“জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষকে পরীক্ষা করেছেন। আসেন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলে যাব না।”

বিস্তারিত...

গাজীপুরে কারখানা কর্মকর্তা খুন, তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে কারখানা কর্মকর্তা রফিকুল ইসলামকে খুন করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ নিহতের তালাবদ্ধ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ (মধ্যপাড়া) এলাকার আতাউর মার্কেট এলাকার ৫তলা ভবনের একটি ফ্লাটে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভাঙ্গায় শহীদ আহাদের সমাধিতে এনসিপির নেতৃবৃন্দের পুস্প অর্পন

জুলাই গণঅভ্যুত্থান সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া আব্দুল আহাদের কবর জিয়ারত ও সমাধিতে পুষ্প অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

জলমগ্ন চাঁদপুর চীফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন, চরম ভোগান্তি

অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এই মাঠটি পানিতে ভরে যায়। আদালতের আশেপাশে বিভিন্ন ডোবায় যখন পানিতে পরিপূর্ণ হয় তখন ওই ডোবার পানি জমে থাকে।

বিস্তারিত...

দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহুর্তগুলো চাঁদপুর শহরের দেয়ালগুলোতে ভেসে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রংতুলি ও ব্রাশের আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি।

বিস্তারিত...

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা এ মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪