| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের (ব্যটারিচালিত বাহন) ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরে শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনের টানেলে ঢুকে গেছি, জনগণের দুয়ারে যান : আমীর খসরু

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, থাকতে হবে। আমরা কিন্তু নির্বাচনের টানেলে ঢুকে গেছি। সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন। জনগণের দুয়ারে যান।

বিস্তারিত...

মধ্যরাতে শিবির-ছাত্রদলের সংঘর্ষ

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

বিস্তারিত...

জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার কারীদের রুখে দিবে বিএনপি: বাদশা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কুটুক্তি মূলক বক্তব্য এবং বিএনপিসহ দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

অগ্রিম তারিখ ব্যবহার করায় ভোক্তা অধিকারের অভিযানে ৫০হাজার টাকা জরিমানা

আজ ২১ জুলাই সোমবার সকাল এগারোটার সময় বগুড়া জেলার কাহালু উপজেলার কাশিমালা এলাকায় বাগদাদ,পাক বাগদাদ,ওয়ান ফুড সহ বিভিন্ন বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

বিস্তারিত...

হারানো ২০টি মোবাইল ফিরে পেলেন মালিকরা

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর বিষয়ে ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেইসব জিডির ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় এবং জেলা পুলিশের তথ্য-প্রযুক্তি শাখার সহায়তায় মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় ছাত্রাবাসের কক্ষে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

তোহার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, সে একজন মেয়েকে ভালোবাসত। গত কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির সঙ্গে ফোনে ঝগড়ার একপর্যায়ে তোহা রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বিস্তারিত...

টিকটকে রূপালী-জামালের পরিচয়, পরিণতি করুন মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফাতেমা বেগম রূপালী (৩৬) এর সাথে টিকটকে ১১ মাস পূর্বে পরিচয় হয় পটুয়াখালীর মো. জামাল গাজী (৩৮) নামে যুবকের। সন্দেহ আর পারিবারিক কলেহে অবশেষে স্বামীর হাতে হত্যার শিকার হন রূপালী। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী জামাল গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশায় অস্ত্র সহ গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ সহ সাইদুল শেখ (৩৯) নামে একজন কে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ

বিস্তারিত...

৬টি অপারেশন হলেও দৃষ্টিশক্তি ফিরে পাননি মবিন

জুলাই অভ্যুত্থানের এক বছর পার হতে চলেছে। পারিবারিক পিছুটানকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন দোকান কর্মচারী মবিন (১৮)। আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়েছে তিনি। পারিবারিক ও সরকারের সহায়তায় এখন পর্যন্ত মবিনের চোখে ৬টি অপারেশন হলেও দৃষ্টিশক্তি ফিরে পাননি তিনি। জুলাই আন্দোলনে দুই চোখের দৃষ্টি হারানো মবিনের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ। সরকার ও দেশের সব মানুষের কাছে এমন দাবি জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

সুবর্ণচরে কবর খোঁড়ার কারিগর শেখ আহমদ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মাদারীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে ‘নবীনবরণ-২০২৫’

বিস্তারিত...

মিরপুরে ডাকাতি করে পালানোর সময় চার সাবেক সেনাসদস্য আটক

মিরপুরে ডাকাতি করে পালানোর সময় চার সাবেক সেনাসদস্য আটক

বিস্তারিত...

স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি

কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে গোপালগঞ্জ। রাস্তায় জনসমাগম বাড়তে শুরু করেছে এবং জনমনে কিছুটা স্বস্তির বাতাস বইছে। তবে গ্রেপ্তার আতঙ্কে যুবক শ্রেণীর লোকই শুধু নয়; বয়স্ক লোকজনও এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪