রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সাড়ে ৩ হাজারজনকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন।
সাপ্তাহিক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের কবলে পড়েছে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকছে।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান।
মুন্সীগঞ্জে মদ্যপানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন।
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মনোনীত এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা গণসংযোগ করেছেন।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
চাঁদপুরের মতলব উত্তরে সাবেক বিএনপি নেতা মো. ছলিম উল্লাহ লাভলু হত্যায় জড়িত অটোরিকশা চালক মো. বাবুকে (৩৯) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এ আদেশ দেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর কারিগরপাড়ায় নিজের লাইসেন্স করা বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম (৭০) নামের এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের ভেতরে এবং দেশের বা্ইরে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি। আমরা ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল ¯’বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বরুরিয়া গ্রামের হতদরিদ্র কৃষক বাদশা শেখের পুত্র বুদ্ধি প্রতিবন্ধি আরশাদুল শেখ (১৪) নামে এক কিশোরকে ২০২৪ সালে অপহরণ হয়। দেড় বছর অনেক খোঁজাখঁজির পর কোন উপায় না পেয়ে অবশেষে শরণাপন্ন হন সেনাবাহিনীর মাগুরা সেনা ক্যাম্পের নিকট। মাগুরা সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার বিষয়টি আমলে নেন এবং অপহৃত কিশোরকে উদ্ধারের মিশনে তৎপর হন।