| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় ফিলিং স্টেশনে পড়ে ছিল ক্যাশিয়ারের রক্তাক্ত মরদেহ

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিস্তারিত...

ফটিকছড়িতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসী আটক

লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের ফটিকছড়িতে বিদেশি অস্ত্র, গুলি, মুঠোফোন এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে সেনাসদস্যরা। শনিবার রাত থেকে রোববার সকাল আটটা পর্যন্ত উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা পার্শ্ববর্তী লেলাং ইউনিয়নের দুটি বাড়িতে অভিযান চালায়।

বিস্তারিত...

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ১১ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

বিস্তারিত...

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

নানাবিধ আর্থিক দুর্নীতি অনিয়মের অভিযোগে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেড়ার সিঅ্যান্ডবি মোড়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে।

বিস্তারিত...

হাসপাতালে বেড ও হুইল চেয়ার প্রদান করলেন বিএনপি সভাপতি

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের জন্য উন্নত মানের বেড ও হুইল চেয়ার প্রদান করেছেন জেলা বিএনপি সভাপতি।

বিস্তারিত...

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

ফেনীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

সাতক্ষীরার দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট

৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী এখানে থাকার কথা অন্তত ২৭ জন চিকিৎসকের। অথচ কর্মরত আছেন মাত্র একজন মেডিকেল অফিসার।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক একাডেমির কম্পিউটার ল্যাব উদ্বোধন

আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব, শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিস্তারিত...

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরগুনা সদর উপজেলায় নিজ ঘরের মধ্যে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

জঙ্গলে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, তিন ছেলেসহ পাঁচজন আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে মমতাজ বেওয়া (৬৫) নামে নিখোঁজ এক বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার তিন ছেলে ও ছেলের স্ত্রীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

ঝুটের গোডাউনে আগুন নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

শোক র‍্যালি ও দোয়া মাহফিলের মাধ্যমে ময়মনসিংহে চিত্র নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মানো ফ্যাশন যুবরাজ অমর নায়ক সালমান শাহ ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সালমান শাহ ফ্রেন্ড গ্রুপ পক্ষ থেকে শোক র‍্যালি ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়:কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪