স্বামীর লাশ নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে বাড়িতে পৌঁছার আগেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় দুই সপ্তাহ ধরে। এখনো সুস্থ হয়ে বাসায় ফেরেননি বর আনন্দ সাহা। তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান। দুই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন হয় বিয়ের।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়িসহ ৯টি উপজেলার একশত পঞ্চাশের মতো রবিসহ বিভিন্ন কোম্পানির টাওয়ার রয়েছে, টাওয়ারে কর্মীরা না আসায় গত প্রায় ৫মাস ধরে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এমতাবস্থায় ডিজিটালের এই যুগেও নেটওয়ার্ক সমস্যা ভুগছে পাহাড়ের কয়েক লাখ মোবাইল ব্যবহারকারী।
ঢাকা ও আশপাশের এলাকায় গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে, তবে এসময় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়দের অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দুই মহাসড়ক। সকাল ৯টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বরিশাল ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক যুবক। তার মরদেহ নিয়ে ফিরছিলেন অপর সঙ্গী।
শেরপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি ওই পরিদর্শনে যান।
লক্ষ্মীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে হত্যাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছোট কাউসারকে সন্ত্রাসী লিখে সংবাদ প্রচার করায় সাংবাদিক তারেক মাহমুদকে হুমকি দেওয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন চাপ প্রয়োগ ও মামলার হুমকি দেয় ছোট কাউসার।
বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।
সম্প্রতি অটোরিকশা ভাংচুরের ঘটনা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সঙ্গে জড়িত আছেন। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর মামলায় প্রথমবারের মতো গাজীপুরে একটি রায় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এনসিপি ও জমায়াতে ইসলামী পিআর পদ্ধতির দাবি তুললেও বাংলাদেশের সাধারণ জনগণের এ বিষয়ে কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।