রিপোর্টার্স২৪ ডেস্ক: দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
মাদক ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিজ দলের কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে; কোনো রকম ছাড় দেওয়া হবে না।
পরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা।
রিপোর্টার্স২৪/ঝুম