| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিন পেট্রোল বোমা নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১৪:২৩:১৫:অপরাহ্ন  |  ১৮৪ বার পঠিত
উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিন পেট্রোল বোমা নিক্ষেপ

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাঁচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪