| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে একটি টিম।

বিস্তারিত...

বরিশালে ছাত্রশিবিরকে সাইকেল উপহার দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান

: বরিশাল মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাগরদী শাখায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল উপহার দিয়েছেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মহানগর শিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান। সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় সাগরদী ছাত্র শিবিরের মাঝে উপকার সামগ্রী তুলে দেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বঙ্গতাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনাসভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেরপুর পৌর প্রশাসকের সাথে গরুর হাট ব্যবসায়ীদের আলোচনা

শেরপুর পৌর নওহাটা গরুর হাটকে সচল ও জমজমাট রাখার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে গরুর পাইকারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

স্ত্রী কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন এক যুবক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়া লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে।তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা প্রদান

সোমবার (১৫ সেপ্টেম্বর) শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় মহিলা সংস্থা আয়োজিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় নতুন বিউটি পার্লার, ফুড কর্ণার ও বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

ডায়াগনস্টিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

বগুড়ায় স্নিগ্ধ বেকারিকে জরিমানা

বগুড়ার গাবতলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিভিন্ন অনিয়মের দায়ে স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

দুর্গাপূজায় সৌজন্য বোধ হিসাবে এবছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানো হবে: উপদেষ্টা ফরিদা আক্তার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময়

‘লক্ষ্মীপুর পৌরবাসী সচেতন, পরিচ্ছন্ন নগর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য থাকে বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা, দ্রুত বর্জ্য অপসারণ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করা।

বিস্তারিত...

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় বর্তমানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন তারা। কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছে।

বিস্তারিত...

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

ফরিদপুরে ভাঙ্গার পরিস্থিতি উত্তাল। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা গোলচত্বর দখলে নিয়েছে। ভাঙ্গা ঈদগাহ মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে মাদরাসা থেকে নিখোঁজ তিন কিশোরীর সন্ধান মেলেনি ছয় দিনেও

ঠাকুরগাঁওয়ে ‘আয়শা সিদ্দিকা’ মাদরাসার নিখোঁজ তিন শিক্ষার্থীর সন্ধান মেলেনি ছয় দিনেও। এ ঘটনায় গত শনিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। নিখোঁজ ছাত্রীরা হলেন— দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপূর গ্রামের শাহজালালের মেয়ে জুঁই (১৪), একই উপজেলার গণকপয়েনর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর এলাকার বাসিন্দা রবিউলের মেয়ে আয়শা সিদ্দিকা (১৩)।

বিস্তারিত...

মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল রোববার( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লাবিবের খোঁজ পেতে বাবা-মায়ের আকুতি

গত বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর তারিখ বিকেলে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তাকে অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। লাবিবের উচ্চতা আনুমানিক ৪ ফুট। তার গায়ের রং শ্যামলা। মুখে দুপাশে দুটি গজ দাঁত আছে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪