রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাটের সঙ্গে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
কর্ণফুলী এলাকাতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুলধা ও নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
সময় নামক নির্দয় স্রোত আজ গ্রাস করতে বসেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শতবর্ষী ঐতিহ্য পাটি শিল্পকে। একসময় এ শিল্পের চাকচিক্যে মুখর ছিল গ্রামবাংলার প্রতিটি ঘরবাড়ি। পাটির শীতলতা ছিল বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ—বিয়ে-শাদি, ধর্মীয় অনুষ্ঠান কিংবা গরম দুপুরের বিশ্রামে পাটি ছাড়া চলতই না। অথচ আজ প্লাস্টিকের স্রোতে হারিয়ে যাচ্ছে সেই অতীত গৌরব।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় নিখোঁজের দুইদিন পর স্থানীয় খিড়াই নদী থেকে এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সাদুল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বগুড়ার সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে ক্রমশ বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মঙ্গলবারও অব্যাহত রয়েছে। তবে গতকালের তাণ্ডব-সহিংসতার পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সড়ক-মহাসড়কে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষাপটে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক (ডিসি) বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন।
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
খুলনার কয়রায় আড়াই মণ (প্রায় ১০৩ কেজি) হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বরগুনার আমতলী উপজেলায় দাওয়াত না পেয়ে একটি মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ন.ম.ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় নবগঠিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায়। মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই দি
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটারা ইউনিয়নের বাগরারপাড় নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে এক নববধূ নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কুর্ষাবেনু গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা বিএনপির উদ্যোগে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।