| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন স্পিডবোটে করে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ কিশোর-তরুণকে রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে বা শনাক্ত করতে পারেনি।

বিস্তারিত...

আদালতের নির্দেশে ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন,পরিবারের দাবি হত্যা

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে পৌর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

বিস্তারিত...

সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধ নিয়ে ছোট ভাই শাহজালাল খান (৩৮) এর হাতুড়ি আঘাতে বড় ভাই খাজা আহমেদের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে।

বিস্তারিত...

সাদা ঝিনুকের গালিচায় সেজেছে কুয়াকাটা সৈকত, মুগ্ধ পর্যটকরা

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সৈকতে এক বিরল প্রাকৃতিক সৌন্দর্য ধরা দিয়েছে। ভোরের আলোয় পুরো সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র সাদা ঝিনুক, যা দেখতে এক বিশাল গালিচার মতো মনে হচ্ছে। এই অনন্য দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন।

বিস্তারিত...

নরসিংদীর দুর্গম চরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে নিহত ১

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

বিস্তারিত...

৩০ হাজার মার্কিন ডলার জব্দ সাতক্ষীরা সীমান্তে

সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

মেহেরপুরে শাকিল গ্যাংয়ের সক্রিয় সদস্য আলবাপ দেশীয় অস্ত্রসহ আটক

আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত অভিযান হিসেবে মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আলবাপ আলিফ খানকে (২২) আটক করেছে সেনাবাহিনীর একটি দল।

বিস্তারিত...

পুলিশের মাইকিং’ নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মালিকদের অনুরোধ

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে নমিনেশন দেয়নি।

বিস্তারিত...

ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্র্যাকের ধাক্কায় রাজার বিশ্বাস (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিস্তারিত...

জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিন : আবিদুর রহমান

বগুড়া শহর জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের দেশ গড়তে সবাইকে দাড়িপাল্লায় ভোট দিতে আহবান জানান তিনি।

বিস্তারিত...

চাঁদপুর মেডিকেলের দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার সমাপনী

শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে চাঁদপুর মেডিকেল কলেজে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে খুবই মনোরম পরিবেশে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

বগুড়ায় ওলামা মাশায়েখ পরিষদের সীরাতুন্নবী (সা.) পালিত

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহরের কলোনী মক্কা মসজিদে ওলামা মাশায়েখ পরিষদ ১২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ১২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আফসার আলী। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪