| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১২:১৮:৩৮:অপরাহ্ন  |  ৭৬৪ বার পঠিত
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-এর সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) বাদ মাগরিব নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর আড়ংয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভায় বক্তারা নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার)-কে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির প্রতি আহ্বান জানান। তারা বলেন, রশিদুল ইসলাম লাল মিয়া দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন তিনি।

বক্তারা আরও বলেন, রশিদুল ইসলাম লাল মিয়াকে বিজয়ী করতে ৮ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার) বলেন, আগামীর নারায়ণপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করতে চাই। শিক্ষা ও শান্তির পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রশিদ মিয়া (মেম্বার)-এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটিরশিল্পবিষয়ক সহ-সম্পাদক মো. হারুন-অর-রশিদ (বি.এ), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম খান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সিরাজুল ইসলাম (নায়েব), সাবেক শিক্ষক শামসুজ্জামান মুস্তফা, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ ও মো. আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন, বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা, নরসিংদী জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সহ-সভাপতি মো. সুমন মিয়া, নারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য শাহাবুদ্দিন শাফু (মেম্বার), ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা এরশাদ মিয়া, জালালাবাদ গ্রাম কমিটির সভাপতি কবির হোসেন এবং তরুণ ছাত্রনেতা সোয়েব।

এ সময় গ্রামের নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র সদস্যদের ভাতা কম বলে উল্লেখ করেন মহাপরিচালক। তিনি বলেন, দায়িত্ব পালনের জন্য একজন সদস্য দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। তবে সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় সদস্যদের গভীর রাত পর্যন্ত অবস্থান করতে হয়। তাই তাদের প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে আনসার মহাপরিচালক বলেন, সদস্যসংখ্যা তুলনামূলক কম হলেও তাদের যথাযথভাবে দায়িত্বে উপস্থিত রাখা জরুরি। এ ক্ষেত্রে লজিস্টিক সহায়তা একটি বড় চ্যালেঞ্জ। পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালনের সময় সদস্যদের খাবারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি আরও বলেন, কোনো কোনো পরিস্থিতিতে গণজমায়েত বা উত্তেজনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সদস্যদের ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তাদের ওপর আক্রমণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

গুজব প্রতিরোধ ও নিরাপত্তা সমন্বয়ের বিষয়ে মহাপরিচালক বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রয়েছে। জেলা পর্যায়ে ব্রিফিং এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ-পর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আনসার মহাপরিচালক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪