| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১১:১৪:২২:পূর্বাহ্ন  |  ১১৫৯ বার পঠিত
ময়মনসিংহে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বুধবার (১৪ অক্টোবর ) বেলা ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় বিএসটিআই এর আয়োজনে  বিশ্ব মান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর ড.এমদাদুল হক ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এবং প্রান্ত স্পেশালাইজড হসপিটালের এমডি মোঃ মনসুর আলম চন্দন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনিছুর রহমান মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএসটিআই ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক খেলা রাণী কর। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা, ফ্যাক্টরির স্বত্বাধিকারীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪