| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে গুলশানে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ০১:২৫:৩৫:পূর্বাহ্ন  |  ৪৪৪ বার পঠিত
রাতে গুলশানে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪