| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২২:৪৬:১৬:অপরাহ্ন  |  ১৬৩২৭ বার পঠিত
দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে তারা।

শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ইউএসএসএ।

ওপেনার জেসন মুইরহেড মাত্র ১ রান করে ফিরলেও লুডউইচ স্কুল্ড ও ডেভিড টিগারের জুটিতে দলটি শক্ত ভিত গড়ে তোলে। স্কুল্ড ৫৭ বলে ৫১ রান করেন এবং টিগার খেলেন ৫৭ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তবে টিগার আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ১২৬ রানে মাত্র ১ উইকেট হারানো ইউএসএসএ শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় ১৬৬ রানে।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তার শিকার ৪ উইকেট। আমিনুল ইসলাম বিপ্লব ও রৌহানতউল্লাহ বর্ষণ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির রাতুল।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহফিজুল রবিন ৮ রান করে আউট হয়েছেন। আর হাবিবুর রহমান সোহান ফেরেন রানের খাতা না খুলেই।

এরপর ইনিংস সামাল দেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি। ইফতি ২২ বলে ১৭ রান করে আউট হলেও এরপর ইরফান শুক্কুরকে নিয়ে জয়ের পথে এগিয়ে যান দিপু।

দিপু ও শুক্কুর দুজনই তুলে নেন অর্ধশতক। শুক্কুর ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন। অন্য প্রান্তে দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪