| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২০-১৫০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২২:২৫:৩১:অপরাহ্ন  |  ৭৯০ বার পঠিত
১২০-১৫০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর!

স্টাফ রিপোর্টার: প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। যুক্তরাষ্ট্র প্রবাসী এই উপস্থাপিকা দুই বছর আগে দেশে এসে ‘ক্রিকেট’ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। তবে এবার শুধুমাত্র পরিবারকে সময় দিতেই তার দেশে আসা।

একসময় ‘ক্রিকেট মানেই মারিয়া নূর’ খেতাব পাওয়া দর্শকপ্রিয় এই উপস্থাপিকা এবার অতিথি হিসেবে অংশ নিয়েছেন পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে মারিয়া নূরের না বলা অনেক কথা।

১৭ বছর আগে মারিয়া নূরের কর্মজীবন শুরু হয়েছিল একটি বেসরকারি রেডিও’র আরজে হিসেবে। সে সময় তার বেতন ছিল মাসিক পাঁচ হাজার টাকা। ছোটবেলায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অংশ নিয়ে পারিশ্রমিক হিসেবে পেতেন ১২০-১৫০ টাকা। সে সময়ের জন্য সেটিই ছিল বিশাল প্রাপ্তি।

মডেলিংয়ে তুমুল জনপ্রিয়তা পাবার পর মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টালম্যান’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। ওপার বাংলা থেকে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক এবং অঞ্জন দত্তের সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। যদিও পরবর্তীতে একটি বিশেষ কারণে তার আর অভিনয় করা হয়নি। সেই কারণটি পডকাস্টে অকপটে জানিয়েছেন মারিয়া নূর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪