স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম আলমগীর এবং আরেকজন পথচারী নারী।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পল্লবীর মিল্লাত ক্যাম্প ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, দুর্বৃত্তরা ওই এলাকায় তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে আলমগীর গুলিবিদ্ধ হন। এ সময় রাস্তা পার হওয়ার সময় ওই নারীও গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
বিস্তারিত আসছে...
রিপোর্টার্স২৪/ধ্রুব