| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২১:১২:২৯:অপরাহ্ন  |  ৬৮৮ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বাদ জুমা জেলা শহরের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

পাশাপাশি দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়। মসজিদে মসজিদে দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে। 

জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪