| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: পুতুল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ২০:০২:৩৩:অপরাহ্ন  |  ৭৬০ বার পঠিত
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই: পুতুল

কুষ্টিয়া প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে নির্যাতন চালিয়েছে এবং দলটিকে ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বাস্তবতায় আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (৭ আগস্ট) কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত পরশু দিন পতিত ফ্যাসিস্ট সরকার ভারতের মাটিতে বসে সংবাদ সম্মেলনের চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে প্রতিবাদ জানিয়েছে, সে ধরনের কূটনৈতিক প্রতিবাদ অতীতে কোনো সরকার জানাতে পারেনি।

দেশের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জারি করা নিরাপত্তা সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ বা রুটিন ওয়ার্ক।

মিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা সোহরাব উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ ছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪