| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২২:৩৩:৪৩:অপরাহ্ন  |  ৫৬২ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের উত্তর স্টেশন আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনের মাসরুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। 

এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, এনসিপির জেলা সদস্য সচিব এডভোকেট শামসুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, এ গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের। এটা কোনো দলের, কোনো ব্যক্তির কিংবা কোনো গোষ্ঠীর নয়। জামায়াত মনে করে না এটা জামায়াতের। এখানে শহীদ হয়েছে ছাত্র, রিকশাওয়ালা, জেলে, শ্রমিক, এমনকি অসংখ্য শিশু শহীদ হয়েছে। 

আমরা দেখতাম আওয়ামী লীগ মনে হয় মুক্তিযুদ্ধের এজেন্সি তারা নিয়েছে। আজকেও যদি কেউ মনে করে আমরা এ জুলাইয়ের এজেন্সি, এটা মোটেও ঠিক হবে না। বক্তারা অবিলম্বে গণভোটের গণ রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪