| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২০:৪৯:৪২:অপরাহ্ন  |  ৭৭৫ বার পঠিত
নরসিংদীতে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার অটোরিকশা চালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া গণমাধ্যম কে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪