কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে “জুলাই চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে কালাই উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগষ্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে কালাই উপজেলার নবাগত ইউএনও ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক, ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, কালাই সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ নাজিমুদ্দিন মন্ডল, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কালাই টেকলিক্যাল কলেজ এর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কালাই-এর উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তার-এর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত,জুলাই শহীদ যোদ্ধাদের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা,কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব