| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ১৩:২৭:৫৪:অপরাহ্ন  |  ১৩৫৭ বার পঠিত
নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

নাটোর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে সমাবেশ ও গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে সংগঠনটির উদ্যোগে শহরের মাদ্রাসামোড় থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসামোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা আব্দুল রকিব, এম এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের ন্যায্য দাবি থেকে বিচ্যুত করতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তারা বলেন, শুধু স্মরণ নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে অন্যায়-অবিচারের স্থান থাকবে না এবং মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪