খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রিফাতুল ইসলাম।
সোমবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে মো: রিফাতুল ইসলাম লক্ষ্মীছড়ি উপজেলা আসলে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারিরা।
পরে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন নবাগত ইউএনও। একে একে পরিচিত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে। যোগদানের প্রথম দিনই কর্মব্যস্ত দিন কাটে নবাগত ইউএনও’র। জানা যায়, ছোট ছোট বৈঠক করার পাশপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবানে চলমান প্রকল্প ফ্যামিলি কার্ড জরীপের সুপার ভাইজার ও তথ্য সংগ্রকারী নিয়োগের মৌখিক পরীক্ষা বোর্ডে বেশিরভাগ সময় ব্যস্ত কাটান। মো: রিফাতুল ইসলাম এর আগে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৬জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পোষ্টিং দেয়া হয়।
জানা যায়, তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত মো. রিফাতুল ইসলামের জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে ৩৭তম বিসিএস-এর মাধ্যমে তিনি রাজশাহীতে প্রথম কর্মে যোগদান করেন।
উল্লেখ্য, লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ গত ২০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বদলি হন। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া লক্ষ্মীছড়ির উপজেলার ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব