| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইজিবাইক চুরি করে পালাতে গিয়ে দুজন আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:৪৭:২৭:পূর্বাহ্ন  |  ১০৪৬ বার পঠিত
ইজিবাইক চুরি করে পালাতে গিয়ে দুজন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে একটি ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই যুবককে আটক করে স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার উত্তর হাজীপাড়ায় পপুলার ডায়াগনস্টিকের পেছনে পেনাল মিথিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি ইজিবাইক রেখে খাবার খেতে যান চালক আব্দুল কাদের। খাবার খাওয়ার সময় তিনজন ওই ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ধাওয়া করে দুইজনকে ইজিবাইকসহ আটক করেন। অপর একজন পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার মো. ফেরদৌস (২৭) এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নামাজপাড়া এলাকার মো. রাজা (২৪)। পলাতক আসামি তদবির (৩০) ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার কাছ থেকে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বাদী আব্দুল কাদের উল্লেখ করেন, তাঁর পাঁচ ব্যাটারিচালিত সবুজ রঙের ইজিবাইকটির আনুমানিক মূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। ইজিবাইক চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন। ঘটনার পর পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেন।

সদর থানার পুলিশ জানায়, এ ঘটনায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪