| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:৩৭:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৭৮৭ বার পঠিত
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে (৪৫) হত্যার দায়ে স্বামী মো. মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোক্তার আলী নারায়ণগঞ্জ সদরের গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে ফাতেমা আক্তার রেখা নিজ বাসায় খুন হন।পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে তাঁর মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।

ওই সময় নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি মোক্তারকে পরে পুলিশ গ্রেপ্তার করে এবং সে আদালতের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

এ মামলার বিচারকাজ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪