| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়াবা–ফেনসিডিলসহ আটক, কারাগারে এক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৪:৫৭:১৯:অপরাহ্ন  |  ১১৩৭ বার পঠিত
ইয়াবা–ফেনসিডিলসহ আটক, কারাগারে এক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০টি ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মো. রাহেশ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাহেশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে উল্লেখিত মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার তাঁকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪