| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া কনটেইনারবাহী জাহাজ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১২:০৫:০৭:অপরাহ্ন  |  ৯০২৯ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া কনটেইনারবাহী জাহাজ উদ্ধার

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ সফলভাবে উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে জাহাজটি সরিয়ে নিরাপদে বন্দরের ‘বি’ অ্যাঙ্করেজে নোঙর করা হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত অভিযানে জাহাজটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্র জানায়, সোমবার দুপুর সোয়া ২টার দিকে চীনের শিকোউ বন্দর থেকে আসা ১৭০ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদীর মোহনার কাছে স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে মোহনার প্রতিরক্ষা দেয়ালে আটকে পড়ে।

জাহাজটিতে ১,২৮২ টিইইউএস (TEUs) কনটেইনার এবং ২৪ জন নাবিক ছিলেন। উদ্ধার অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চারটি টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড এবং টানেল কর্তৃপক্ষের টাগবোট অংশ নেয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো উদ্ধার কার্যক্রম চলাকালে নেভিগেশন চ্যানেল নিরাপদ ছিল। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ঘটনা ঘটেনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪