| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন যুবদল নেতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ০০:৫৪:৩১:পূর্বাহ্ন  |  ৫১০৮ বার পঠিত
দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়লেন যুবদল নেতা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

গোসল শেষে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন নেতার এমন বিদায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি করেছে।

মাহবুবের পরিবারের সদস্যরা জানান, তার রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। রাজনীতি করে তিনি কিছুই পাননি, বরং যে দল ক্ষমতায় থাকার পরেও জেল খাটতে হয়, সে রাজনীতি করার দরকার নেই। এখন রাজনীতি ছেড়ে কাজ করে সংসার চালাবেন এই সিদ্ধান্তে পরিবারের সকলে স্বস্তি প্রকাশ করেছেন।

মাহবুব আলম বলেন, ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ভূমিকা রেখেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবন ব্যয় করেছি, তা আজ আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪