| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৩:২৬:৫৩:অপরাহ্ন  |  ২৬৫ বার পঠিত
মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হেলপার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে নেত্রকোণা থেকে ঢাকাগামী ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলাম নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে আহতদের উদ্ধার করেন। পরে আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহত রফিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪