| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান:খামেনির উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১৪:২৩:৪২:অপরাহ্ন  |  ৩৭৮ বার পঠিত
হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান:খামেনির উপদেষ্টা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি দাবি করেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত চাপের কারণে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, ইরানের শক্তি বৃদ্ধি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এনেছে এবং এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কৌশলগত সমঝোতার পথ খুঁজতে বাধ্য হয়েছেন।

তার মতে, এটি ইরানের ওপর চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা এবং দেশটির “প্রতিরোধ শক্তির” একটি বড় অর্জন।

এদিকে খামেনির আরেক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্ভাব্য শান্তি চুক্তির আগে ইরানের প্রায় ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত সম্পদ মুক্ত করতে হবে। তিনি এটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য “বিশ্বাসযোগ্যতার পরীক্ষা” বলে উল্লেখ করেন।

মোহসেন রেজায়ি আরও সতর্ক করে বলেন, নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ থাকবে না; বরং লোহিত সাগর, ভূমধ্যসাগর ও ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪