| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে সোলার প্যানেল থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ০৮:১৯:২৩:পূর্বাহ্ন  |  ৬৪০২ বার পঠিত
কারাগারে সোলার প্যানেল থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার: দেশের কারাগারগুলোর ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গত ৫ মে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স পদ্ধতিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কারাগারের বিদ্যমান ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে এবং তা দিয়ে কারাগারগুলোর বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে।

এছাড়া অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে, যা সরকারের বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়ে সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ জোরদার করা হয়েছে। প্রকল্পটিতে সরকার বা কারা কর্তৃপক্ষের কোনো বিনিয়োগ থাকছে না; সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে এটি বাস্তবায়িত হবে।

কারা অধিদপ্তর জানিয়েছে, কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বহুমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪