| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৩:০৭:৪৮:অপরাহ্ন  |  ৮৫৯ বার পঠিত
সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আবারও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এতে করে বিভাগজুড়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

শুক্রবার (৮ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে ওই তিন শিশুর মৃত্যু হয়। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জানান, মারা যাওয়া তিন শিশুর বয়স ছিল ছয় মাস থেকে এক বছরের মধ্যে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা বলছেন, হামের সংক্রমণ শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা না নেওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এ ধরনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এদিকে একের পর এক শিশুর মৃত্যুতে সিলেটে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪