| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৬ ইং | ০৭:৫৭:৫৭:পূর্বাহ্ন  |  ৬২৫৯ বার পঠিত
সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে যুবক মো. সাগর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী রেজাউল করিম। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, মমতাজ বেগমের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও আদালতকে জানান তিনি।

আইনজীবী আরও বলেন, মমতাজ বেগম একজন সাবেক সংসদ সদস্য ও দেশের প্রথিতযশা লোকসংগীতশিল্পী। কোটা সংস্কার আন্দোলন দমনে অর্থ জোগান ও পরিকল্পনায় জড়িত থাকার যে অভিযোগ এজাহারে উল্লেখ করা হয়েছে, তার পক্ষে কোনো তথ্য-উপাত্ত নেই।

তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪