| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, তৃণমূলে উন্নয়নে জোর

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৩:১৬:২০:অপরাহ্ন  |  ৩৬১২৫২ বার পঠিত
জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, তৃণমূলে উন্নয়নে জোর
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক : নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

বৈঠকে প্রশাসকদের মাঠপর্যায়ে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই ছিল প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে এবং জনসেবার মান বাড়াতে প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় সরকার কাঠামোকে সুসংগঠিত করার নির্দেশনাও দেন তিনি।

এতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪