| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৯:৩৩:৩৯:অপরাহ্ন  |  ৩৭১৫১৯ বার পঠিত
তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের জন্য এই লাখ টাকা পুরস্কার ঘোষণা।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইরান-ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও তার প্রভাবে পুরোপরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একইসঙ্গে বাড়ছে সমুদ্র পথে জাহাজযোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার।

তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে কিছু দিন ধরে। তেলা সংকটে অপ্রীতিকর ঘটনাও ঘটছে কোথাও কোথাও।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪