| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইডেন কলেজে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদল নেত্রীদের হেনস্তার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৪:০১:৫৩:পূর্বাহ্ন  |  ১৮৩৪ বার পঠিত
ইডেন কলেজে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদল নেত্রীদের হেনস্তার অভিযোগ

স্টাফ রিপোর্টার: ইডেন মহিলা কলেজে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি এ ঘটনায় ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধন’ রয়েছে বলেও দাবি করেন।

রোববার (৯ মে) রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হলেও একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

তিনি আরও দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে এবং পরে সংশ্লিষ্টদের অনেকে শীর্ষ পদে উঠে এসেছে।

ইডেন কলেজের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে মব সৃষ্টি করে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হয়েছে এবং ছাত্রীদের হলে অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ঘটনায় তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সতর্ক করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার না করার আহ্বানও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪