| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনতার হাতে তুফান আটক

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৪:৫৬:০১:পূর্বাহ্ন  |  ১০০১৬ বার পঠিত
জনতার হাতে তুফান আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. তুফান (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৯ মে) দুপুরে শহরের আলীপুর ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটক তুফান শহরের আলীপুর এলাকার মুজিবরের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি রক্তভর্তি সিরিঞ্জ দিয়ে ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। বিশেষ করে নির্জন সড়ক ও সন্ধ্যার পর চলাচলকারী ব্যক্তিদের টার্গেট করতেন তিনি।

এর আগে শুক্রবার রাতে স্থানীয় সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং দ্রুত গ্রেফতারের দাবি ওঠে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, তুফান প্রায়ই সিরিঞ্জে রক্ত ভরে শরীরে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাতেন। আতঙ্কে অনেকেই তাকে টাকা দিয়ে দিতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসেবন ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জনতার হাতে আটক তুফানকে থানায় আনা হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪