| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুরসহ ১১ জেলা পেল নতুন ডিসি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৪:২৮:৫০:অপরাহ্ন  |  ৩৭৯৩২১ বার পঠিত
রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুরসহ ১১ জেলা পেল নতুন ডিসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সরকার ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। নতুন ডিসি নিয়োগ পাওয়া জেলার তালিকায় রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত খুলনায়, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুরে এবং সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মো. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি হিসেবে দায়িত্ব নিয়েছেন।

চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌস ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করেন। একই সঙ্গে নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচির বাস্তবায়নেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অপর প্রজ্ঞাপনে ১১ জেলার বিদ্যমান ডিসিকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এতে চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের ডিসি জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ডিসি সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের ডিসি এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের ডিসি মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি, খুলনার ডিসি আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাজশাহীর ডিসি আফিয়া আখতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪