| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:৪১:০৩:অপরাহ্ন  |  ৪০১৯৫২ বার পঠিত
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাকে বাংলাদেশ পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। এজন্য সরকার ঐতিহ্যবাহী কোনো একটি পোশাক পুনঃপ্রবর্তনের দিকে কাজ করছে।

শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয় পুলিশ হবে জনগণের বন্ধু। দলীয় প্রভাব মুক্ত, আধুনিক ও মানবিক সেবাধর্মী বাহিনী হিসেবে জনগণের পাশে থাকবে।

তিনি আরও জানান, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার জন্য পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই দেখতে পাবেন।

৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন এএসপি তাদের প্রশিক্ষণ শেষ করে শিগগিরই চাকরিতে যোগ দেবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪