| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেলা থামিয়ে দিল বেরসিক বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৩:৫১:৫০:অপরাহ্ন  |  ১২৫১৮ বার পঠিত
খেলা থামিয়ে দিল বেরসিক বৃষ্টি

স্পোর্টস ডেস্ক: লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ।

লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামায় দ্রুত পিচ ঢেকে দেওয়া হয় কাভারে।

আকাশে ঘন মেঘের কারণে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকার পরিস্থিতিও তৈরি হয়।

এর আগে প্রথম সেশনে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ দল। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে।

মমিনুল ৩৭ ও নাজমুল ৩৪ রানে অপরাজিত আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪