| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সার

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৪:২৭:২৯:অপরাহ্ন  |  ১০৪০৯ বার পঠিত
এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সার

রিপোর্টার্স২৪ ডেস্ক: লিভার জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে। সোমবার (১১ মে) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করার কথা রয়েছে।

কারিনার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসা ব্যয় ও এয়ার অ্যাম্বুলেন্স খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে, ফলে ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে। তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, কারিনা বর্তমানে লিভার ফেইলিউরের কারণে লাইফ সাপোর্টে আছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল এবং পরে হেপাটাইটিস ‘এ’ শনাক্ত হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

পরিবার জানায়, কয়েক দিন আগে থেকেই তার অবস্থার অবনতি শুরু হয়। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

উল্লেখ্য, হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই জনপ্রিয়তা পান কারিনা কায়সার। তিনি অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪